চট্টগ্রামে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তারা চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার বাসিন্দা।

নিহতরা মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে চাঁদপুর ফিরছিলেন বলে জানিয়েছেন তাদের সহযাত্রীরা।

হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুই যুবক বাইক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে মোটর সাইকেলে সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদের মৃত্য হয়। আর গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”