ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের একঝাঁক তরুণ শিল্পীর অংশগ্রহণে পঞ্চকবির গান, নৃত্য, আবৃত্তির আসর বসেছিল গত ২৭ সেপ্টেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোকসংস্কৃতি গবেষ্ক ও কবি শামসুল শামসুল আরেফীন। গল্পকার আহমেদ মনসুর।

পুষ্পিতা বৈদ্যর সঞ্চালনায় পঞ্চ গীতিকবির পঞ্চরসে মুগ্ধ হন শ্রোতারা। সঙ্গীত পরিবেশনায় অংশ নেন- অন্বেষা দে, উপমা বড়ুয়া, মৌহিতা বড়ুয়া, অনন্যা দে, শাইরা ইমতিয়াজ, মালিহা জিন্নাত, পিংকা সেন, পুষ্পিতা সেন, রিংকি মজুমদার, রিতি ভট্টাচার্য, স্বস্তিকা দেব, নিশি ধর, জিসান নাথ, সৃষ্টি চৌধুরী, ঋতু শীল, জয়শ্রী দাশ, রাজর্ষী বড়ুয়া। নৃত্য পরিচালনা করেন পূর্ণতা দে। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন- পুষ্পিতা বৈদ্য, স্বস্তিকা দেব ও রিতি ভট্টাচার্য, মদনমোহন ঘোষ, তবলায় সুমন মজুমদার, অভি দাশ, অন্বেষা দে ও মৌহিতা বড়ুয়া।