
এসপিএসসি আন্ত:শ্রেণী বাস্কেটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণী ‘ত্র’ দল। রানারআপ হয়েছে নবম শ্রেণী ‘সি’ দল। এসপিএসসি আন্ত:শ্রেণী বাস্কেটবল প্রতিযোগিতার জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৬ষ্ঠ শ্রেণী ‘ই’ দল আর রানারআপ হয়েছে ৬ষ্ঠ শ্রেণী ‘বি’ দল।
নগরীর পাথরঘাটা সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ এর বাস্কেটবল কোর্টে দশ দিনব্যাপী অনুষ্ঠিত এই বাস্কেটবল প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করে।
বুধবারদুপুরে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ স্যামুয়েল সবুজ বালা সিএসসি।
এতে আরও উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ এর শ্রেণী শিক্ষক সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ স্যামুয়েল সবুজ বালা সিএসসি বলেন, উচ্ছ্বাসের সাথে খেলো সম্মানের সাথে প্রতিযোগিতা করো একসাথে বেড়ে উঠা একই সাথে চ্যাম্পিয়ন ও রানার-আপদের তাদের অসামান্য পারফরম্যান্স, নিষ্ঠা, শৃঙ্খলা এবং প্রতিযোগিতার প্রকৃত চেতনার জন্য অভিনন্দন। প্রতিটি অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, শিক্ষক এবং আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যাঁদের প্রচেষ্টায় টুর্নামেন্টটি একটি স্মরণীয় সাফল্যমণ্ডিত হয়েছে।
ক্রীড়া সুলভ মনোভাব, দলবদ্ধতা, শৃঙ্খলা এবং শ্রেষ্ঠত্বের চেতনা কোর্টের বাইরেও আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।
