প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সম্প্রতি। এরই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করছে।
মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আয়োজনে সম্প্রতি মমতার চট্টগ্রামের চন্দনাইশ শাখার সদস্যদের মাঝে মেহগনি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। মমতা’র বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। উক্ত অনুষ্ঠানে মোট ৪৫০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মমতার উপ-প্রধান নির্বাহী-২ মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহমুদ, উপ-পরিচালক কৃষিবিদ মু. এনামুল হক সহ স্থানীয় গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মমতা’র সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ।