Post navigation চুয়েটে শাটডাউন গড়ালো তৃতীয় দিনে, অধ্যাপক সায়েমকে ফেরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালখালীতে জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে৷ পরে সেটি গহীন বনে অবমুক্ত করা হয়।বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।তিনি বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরপত্তা জালে আটকে পড়েছিলো একটি পদ্মগোখরো সাপ। খবর পেয়ে প্রায় ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটির বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ বছর হবে।আমীর হোসাইন জানান, এই সময়ে পদ্মগোখরো ডিম দেয়। সম্ভবত সাপটি ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজছিলো। পদ্ম গোখরো সাপের ফণার পেছনে গোল ও-আকৃতির মনোকল মার্ক থাকে, যা দূর থেকে দেখলে একটি বড় চোখের মতো মনে হয়।সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর এই চিহ্নটি অসম্পূর্ণ ও অর্ধচন্দ্রের মতো দেখা গেছে। জিনগত তারতম্যের কারণে এমনটি হচ্ছে।