Post navigation সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে চেক বিতরণ করেছেন স্থানীয় সরকার প্রতিমম্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রর্থীদের বিজয়ী করার জন্য আহবান জানান।বিগত বন্যায় বাঁশখালীর ক্ষতিগ্রস্থ মানুষকে সরকসরের অর্থ সহায়তা দিতে অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। বাহারছড়া ইউপি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, কৃষি ও মানুষের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্তদের সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং পুনর্বাসন কার্যক্রমকে এগিয়ে নিতেই দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা।পরে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে অর্থিক সহায়তার চেক তুলে দেন। প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান মন্ত্রী- বাংলাদেশ মেরিন একাডেমিতে বর্ণিল উদযাপিত হলো ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী।এবার ওয়ার্ল্ড মেরিটাইম ডে’র ‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সিলেন্স’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন এবং সফেদা, আমলকী ও আমড়া চারা রোপণ করেন।স্বাগত বক্তব্য দেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। তিনি বলেন, নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি ৬৪ বছর ধরে মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। একাডেমির প্রশিক্ষিত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ ও বিশ্বের বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। একাডেমি থেকে ১২৫ জনের বেশি নারী মেরিনার প্রশিক্ষণ শেষে বাণিজ্যিক জাহাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।