Post navigation বোয়ালখালীতে জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে৷ পরে সেটি গহীন বনে অবমুক্ত করা হয়।বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।তিনি বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরপত্তা জালে আটকে পড়েছিলো একটি পদ্মগোখরো সাপ। খবর পেয়ে প্রায় ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটির বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ বছর হবে।আমীর হোসাইন জানান, এই সময়ে পদ্মগোখরো ডিম দেয়। সম্ভবত সাপটি ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজছিলো। পদ্ম গোখরো সাপের ফণার পেছনে গোল ও-আকৃতির মনোকল মার্ক থাকে, যা দূর থেকে দেখলে একটি বড় চোখের মতো মনে হয়।সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর এই চিহ্নটি অসম্পূর্ণ ও অর্ধচন্দ্রের মতো দেখা গেছে। জিনগত তারতম্যের কারণে এমনটি হচ্ছে। চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধারচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে খামারে অজগরটি দেখতে পেয়ে কর্মচারীরা বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। জানা যায়, গত সপ্তাহেও একই খামার থেকে আরও ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।পরে উদ্ধারকৃত অজগরটি উপজেলার মিনি বান্দরবান খ্যাত গভীর অরণ্যে অবমুক্ত করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, “খাদ্যের সন্ধান বা পরিবেশের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।”প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দ্রুত সাড়া দেওয়ায় বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।