সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবরের সকাল থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পরীক্ষার ফি নির্ধারণ রয়েছে ২০০ টাকা।
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর ধরে বৃহস্পতিবার বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।
