আয়ুর্বেদিক চিকিৎসার একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

ঢাকার ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আয়োজিত একাদশ আয়ুর্বেদ দিবস পালন অনুষ্ঠানে বুধবার তিনি এ প্রস্তাব দেন।
বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার আইজিসিতে অনুষ্ঠিত আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
