Author: Mintu Chowdhury

জাইমা রহমান জাতিসংঘ খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান । খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন নির্বাহী পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের…

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান

দেশে ডিজিটাল ব্যাংক চালু করতে প্রাথমিক অনুমোদন পেয়েছে আরও পাঁচ প্রতিষ্ঠান। বিকাশ, রবি, বাংলালিংক ও স্কয়ারের যৌথ উদ্যোগসহ পাঁচ প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে…

প্লাস্টিকের বোতল ও পলিথিনের বিনিময়ে গাছের চারা

ক্যাম্পাসে পড়ে থাকা প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন জমা দিলেই বিনিময়ে গাছের চারা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এভাবে গাছের চারা বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের…

ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের প্রস্তাব ত্রিবেদীর

আয়ুর্বেদিক চিকিৎসার একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশনের ইন্দিরা…

৫০০০ চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবরের সকাল থেকে ২৫…

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১৭৮২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে…

চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধারচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে খামারে অজগরটি দেখতে পেয়ে কর্মচারীরা বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। জানা যায়, গত সপ্তাহেও একই খামার থেকে আরও ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।পরে উদ্ধারকৃত অজগরটি উপজেলার মিনি বান্দরবান খ্যাত গভীর অরণ্যে অবমুক্ত করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, “খাদ্যের সন্ধান বা পরিবেশের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।”প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দ্রুত সাড়া দেওয়ায় বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ মেরিন একাডেমিতে বর্ণিল উদযাপিত হলো ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী।এবার ওয়ার্ল্ড মেরিটাইম ডে’র ‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সিলেন্স’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন এবং সফেদা, আমলকী ও আমড়া চারা রোপণ করেন।স্বাগত বক্তব্য দেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। তিনি বলেন, নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি ৬৪ বছর ধরে মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। একাডেমির প্রশিক্ষিত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ ও বিশ্বের বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। একাডেমি থেকে ১২৫ জনের বেশি নারী মেরিনার প্রশিক্ষণ শেষে বাণিজ্যিক জাহাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বোয়ালখালীতে জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে৷ পরে সেটি গহীন বনে অবমুক্ত করা হয়।বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।তিনি বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরপত্তা জালে আটকে পড়েছিলো একটি পদ্মগোখরো সাপ। খবর পেয়ে প্রায় ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটির বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ বছর হবে।আমীর হোসাইন জানান, এই সময়ে পদ্মগোখরো ডিম দেয়। সম্ভবত সাপটি ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজছিলো। পদ্ম গোখরো সাপের ফণার পেছনে গোল ও-আকৃতির মনোকল মার্ক থাকে, যা দূর থেকে দেখলে একটি বড় চোখের মতো মনে হয়।সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর এই চিহ্নটি অসম্পূর্ণ ও অর্ধচন্দ্রের মতো দেখা গেছে। জিনগত তারতম্যের কারণে এমনটি হচ্ছে।